এসএসসি পরীক্ষা: নকল ও অনিয়ম প্রতিরোধে জরুরি নির্দেশনা
নকল ও অনিয়ম প্রতিরোধে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সব কেন্দ্রসচিবকে ৩১টি নির্দেশনা মানতে হবে। এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের টয়লেটগুলো তল্লাশি করতে হবে এবং কোনো ধরনের নকলের সামগ্রী পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে অপসারণ করতে হবে।
পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও প্রত্যবেক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে অবস্থান করতে পারবেন না।
সাধারণ নির্দেশনা
- অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে।
- নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে।
- প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
প্রশ্নপত্র ব্যবস্থাপনা
- পরীক্ষার ৩ দিন আগে প্রশ্নপত্র যাচাই করতে হবে।
- যাচাইকালে ট্রেজারি অফিসার, ইউএনও, কেন্দ্রসচিব ও কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক।
- প্রশ্নপত্র সিকিউরিটি খামে সেটভিত্তিক প্যাকেট করতে হবে।
- খামের ওপর তারিখ, বিষয় কোড ও সেট কোড উল্লেখ করতে হবে।
- ভুল হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে।
পরিবহন ও নিরাপত্তা
- প্রশ্নপত্র পুলিশ ও ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে পরিবহন করতে হবে।
- এসএমএসের মাধ্যমে সেট কোড নিশ্চিত করে প্রশ্নপত্র খুলতে হবে।
- ভুল সেট ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্রের নিয়ম
- কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।
- প্রতি ২০ জনে ১ জন কক্ষ পরিদর্শক থাকতে হবে।
- প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন দায়িত্ব পালন করবেন।
- বেঞ্চ অনুযায়ী আসন বিন্যাস করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য নিয়ম
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর্যন্ত দেরিতে আসা পরীক্ষার্থী প্রবেশ করতে পারবে (বিশেষ অনুমতিতে)।
- অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না।
- হাজিরা শিটে স্বাক্ষর বাধ্যতামূলক।
নকল প্রতিরোধ ব্যবস্থা
- কেন্দ্রের বাইরে জটলা প্রতিরোধ করতে হবে।
- প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে।
- সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।
- নকল প্রতিরোধমূলক পোস্টার দৃশ্যমান স্থানে লাগাতে হবে।
- টয়লেট তল্লাশি বাধ্যতামূলক।
উত্তরপত্র ব্যবস্থাপনা
- উত্তরপত্র পৃথকভাবে প্যাকেট করতে হবে।
- পুরাতন ও নতুন সিলেবাস একসাথে প্যাকেট করা যাবে না।
- প্রতিটি বিষয়ের জন্য আলাদা প্যাকেট করতে হবে।
- ইংরেজি ভার্সনের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে।
অন্যান্য নির্দেশনা
- প্রবেশপত্র ১০ দিন আগে বিতরণ করতে হবে।
- ত্রুটি থাকলে ৫ দিনের মধ্যে সংশোধন করতে হবে।
- পরীক্ষাকালীন ক্লাস বন্ধ থাকবে (ছুটির দিনে চালু থাকবে)।
- রেজিস্ট্রেশন অনুযায়ী নির্ধারিত বিষয়ের বাইরে পরীক্ষা নেওয়া যাবে না।
সূত্র: দৈনিক শিক্ষা ডটকম
Comments