বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় আবেদন যত Skip to main content

Search

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় আবেদন যত

এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা

এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্যন্ত ২২ হাজার ৪৯২টি আবেদন জমা পড়েছে।

বৃহস্পতিবার এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনটিআরসিএর সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, পরীক্ষাটি আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রশ্ন প্রণয়নসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবং অধ্যাপকরা তা মডারেশন করবেন। আবেদনকারী প্রার্থীর সংখ্যা বিবেচনায় পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, মোট ২২টি পদের জন্য পৃথক প্রশ্নপত্রে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে, যাতে প্রার্থীদের যোগ্যতা নির্ভুলভাবে মূল্যায়ন করা যায়। পরীক্ষাটি চারটি ধাপে অনুষ্ঠিত হবে—এর মধ্যে সকালে দুটি এবং বিকেলে দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মোট নম্বর ১০০ এবং পাস নম্বর ৪০ শতাংশ।

পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা। এছাড়া সংশ্লিষ্ট অধিদপ্তরভেদে কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: দৈনিক শিক্ষা ডটকম

Comments

ads

Popular posts from this blog

What is called Infinitives? Describe Simple Infinitive with examples.

What is called Infinitives? Describe Simple Infinitive with examples. https://www.youtube.com/watch?v=qHTdEn38Rds&feature=youtu.be&t=451

Note on Passage Narration, Note: 11

Note on Passage Narration, Note: 11 https://www.youtube.com/watch?v=JR9kZFtyVCE&feature=youtu.be

Connectors